২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী হাসপাতালে ধর্মঘট প্রত্যাহার

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার করার কথা জানিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 10:05 AM

Updated : 22 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ দিয়েছেন।

পরিষদের সভাপতি মো. মাজহারুল হক অমিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক হয়েছে।

বৈঠকে হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানান সভাপতি মাজহারুল।

বুধবার রাত ৮টার দিকে হাসপাতালের সিসিইউ ইউনিটে নগরীর দরগা মহল্লার আব্দুর রশিদ নামের এক রোগী মারা গেলে তার স্বজনরা কর্তব্যরত চিকিৎসক শোয়েব আহমদ ও ইন্টার্ন চিকিৎসক সুবায়ের আহমদের উপর হামলা চালায়।

এর জেরে ইন্টার্ন চিকিৎসকেরা কাজ বন্ধ করে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেন। তারা বিচারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটও আহ্বান করেছিলেন।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে।