২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ছাত্রদল নেতা হত্যায় মামলা হয়নি

ভোলার চরফ্যাশন ছাত্রদল সভাপতি আবদুর রাজ্জাককে হত্যার তিন দিনেও মামলা হয়নি।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 06:23 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

শুক্রবার রাতে আবদুর রাজ্জাককে (৩৪) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। শনিবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।
চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, এখনও নিহতের পরিবারের কেউ থানায় মামলা করেনি। তাই কাউকে গ্রেপ্তার করা যায়নি।

রাজ্জাকের বিরুদ্ধে চরফ্যাশন থানায় বিভিন্ন ধারায় ১১টি মামলা রয়েছে বলেও জানান ওসি।
এদিকে, শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে এই হত্যার জন্য ছাত্রলীগ সমর্থকদের দায়ী করেছেন।