২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 04:57 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

মাসুক তালুকদার (২৫) নামের ওই যুবক সদর উপজেলার বৈদারাপুর গ্রামের মৃত মহসেন তালুকদারের ছেলে।

মামলার তদন্ত কর্মকতা সদর থানার উপ-পরিদর্শক সরোয়ারা হোসেন জানান, সোমবার ঝালকাঠির বিচারিক হাকিম জাহেদ আহাম্মেদের আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিনের আবেদন করা হয়।

আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শুক্রবার  রাত ৮ টার দিকে মাসুক তালুকদার প্রতিবেশী ৮ম শ্রেণির এক ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে।

“পরে স্থানীয় লোকজন তাকে আটক করলে ছাত্রীটিকে সে বিয়ে করার প্রতিশ্রুতি দেওয়ায় ছেড়ে দেওয়া হয়।

“কিন্তু পরে সে বিয়ে করতে অস্বীকার করলে মেয়েটির মা রোববার ঝালকাঠি সদর থানায় মাসুক তালুকদারকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।”

ওই মামলায় রোববার রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান এসআই সরোয়ার।

সরোয়ার আরও জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা ঝালকাঠি সদর হাসাপাতালে সম্পন্ন করা হয়েছে।