২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সকালের পর মাহাদী ও ফারাদী খেলতে বের হয়ে নিখোঁজ হয়।

কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

দুই শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারি।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 04:21 PM

Updated : 25 Apr 2023, 04:21 PM

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পুকু‌রের পা‌নি‌তে ডুবে দুই শিশুর মৃত‌্যু হয়ে‌ছে।

মঙ্গলবার দুপু‌রে নাজিমখান ইউ‌নিয়‌নের ২ নম্বর ওয়া‌র্ডের মমিন মৌজার আলসিয়া পাড়া গ্ৰামে এ ঘটনা ঘ‌টে বলে জানিয়েছেন ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান আব্দুল মা‌লেক পা‌টোয়ারী।

নিহত শিশুরা হলো- সোহাগ মিয়ার ছেলে মাহাদী (৭) এবং সাজিদুল ইসলাম সাজু মিয়ার ছেলে ফারাদী (৬)। নিহতরা চাচাতো ভাই।

স্থানীয়দের বরাতে চেয়ারম‌্যান জানান, সকালের পর মাহাদী ও ফারাদী খেলতে বের হয়ে নিখোঁজ হয়। প‌রিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে বা‌ড়ির পাশের পুকুরে নেমে তাদের সন্ধা‌ন করতে থাকে। এক পর্যায়ে পা‌নিতে ডুবন্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার ক‌রেন তারা।

রাজারহাট থানার ও‌সি আব্দুল্লাহ হিল জামান ব‌লেন, “ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠানো হ‌য়েছে। দুই শিশুর মৃত‌্যুর বিষ‌য়ে প্রয়োজনীয় আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হ‌বে।”