১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জাতীয় স্মৃতিসৌধে ব্রুনেই সুলতানের শ্রদ্ধা নিবেদন

শ্রদ্ধা নিবেদন শেষে সুলতান হাসানাল বলকিয়াহ একটি ‘সোনালু’ গাছের চারা রোপণ করেন।

জাতীয় স্মৃতিসৌধে ব্রুনেই সুলতানের শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ব্রুনেই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 09:09 PM

Updated : 15 Oct 2022, 09:42 PM

সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রুনেই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহ। 

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। এ সময় তিনি স্মৃতিসৌধের মূল বেদীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও এক মিনিট নিরবতা পালন করেন। 

শ্রদ্ধা নিবেদনের সময় তাকে দেওয়া হয় তিন বাহিনীর সুসজ্জিত গার্ড অব অনার।

গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, শ্রদ্ধা নিবেদন শেষে সুলতান হাসানাল বলকিয়াহ স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ও একটি ‘সোনালু’ গাছের চারা রোপণ করেন। 

পরে বিকাল ৪টার দিকে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা করেন। 

সাভার জাতীয় স্মৃতিসৌধে ব্রুনেই দারুসসালামের সুলতানের আগমন উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কসহ স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে শনিবার বেলা আড়াইটার দিকে তিন দিনের সফরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ব্রুনেই দারুসসালামের সুলতানকে বহনকারী বিশেষ বিমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিমান থেকে নামার সময়ে ২১ বার তোপধ্বনি দেওয়া হয় সুলতানের সম্মানে, যিনি ব্রুনেইয়ের সরকার প্রধানের দায়িত্বেও রয়েছেন। 

তার তিন দিনের সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনার কথা এর আগে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন: