ছবিতে ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’
পর্বতারোহণসহ সাহসিকতার নানা গল্প নিয়ে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে হয়ে গেল ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড ট্যুর’। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে ‘রয়েল বেঙ্গল টাইগার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’ বিতরণ করা হয়; উন্মোচন করা হয় একটি গ্রন্থের মোড়কও। সব মিলিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে অভিযাত্রীদের এ মিলনমেলা।
