শেখ হাসিনার বিচারসহ ৫ দাবিতে চার কর্মসূচি
শাহবাগে এক সমাবেশ থেকে 'সন্তান ও অভিভাবক ফোরাম' নামের একটি সংগঠন এ কমসূচি ঘোষণা করে।
ক্ষমতচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ পাঁচটি দাবিতে চারটি কর্মসূচি দিয়েছে জুলাই শহীদ পরিবার ও জুলাই সংশ্লিষ্টদের নিয়ে গঠিত 'সন্তান ও অভিভাবক ফোরাম' নামের একটি সংগঠন।
শুক্রবার বিকালে শাহবাগে এক সভা থেকে সংগঠনটি এ কর্মসূচি ঘোষণা করে।
জাতীয় জাদুঘরের সামনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উপস্থিতিতে এ সমাবেশ হয়।
কর্মসূচিগুলো হচ্ছে- ১ ডিসেম্বর স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কাছে ‘বিচার চাই’ ভয়েস এসএমএস পাঠানো; প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেইসবুকে 'বিচার চাই' দাবি পোস্ট দেওয়া। একই দিন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। ৭ ডিসেম্বর বেলা ১১টায় পুরাতন বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান এবং ১৯ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় শাহবাগ জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ।
সংগঠনটির দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা; ১৭ বছরের 'গুম-খুনের' বিচার; হাদি হত্যার বিচার; সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জন ‘অপরাধীকে’ আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা; জুলাই শহীদদের পরিবার ও আহতদের দ্রুত পুনর্বাসন।
সমাবেশে বক্তব্য রাখেন, অল্টারনেটিভের সংগঠক তাসনিম জারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও গন বিপ্লবী উদ্যোগের আহ্বায়ক
আরিফ সোহেল, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান, সন্তান ও অভিভাবক ফোরামের শামিম হায়দার তালুকদার, নাসিম আহমেদ রিন্টু, সীমা দত্ত, শাকিল আরিফ চৌধুরী, ইশরাত জাহান, দলিলুর রহমান । অনুষ্ঠান উপস্থাপনা করেন জামিল আক্তার ।
