২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে যুবক আটকের জেরে র‌্যাবের গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ

উত্তেজিত জনতা সড়কে অবস্থান নেওয়ায় উভয় পাশে গাড়ি আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

টেকনাফে যুবক আটকের জেরে র‌্যাবের গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ

উত্তেজিত জনতা সড়কে গাছ ফেলে এবং টায়ার-কাঠ জ্বালিয়ে অবরোধ করে রাখে

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 11:29 PM

Updated : 08 Dec 2022, 11:29 PM

কক্সবাজারের টেকনাফে ‘ইয়াবাসহ’ এক যুবককে আটকের জেরে র‍্যাবের গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে স্থানীয়রা।

টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ সড়কের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

আটক বাদশা মিয়া উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা।

ওসি হালিম বলেন, সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় বাদশা মিয়া নামের এক যুবককে কিছু ইয়াবাসহ আটক করা হয়।

“এতে উত্তেজিত জনতা অভিযানে অংশ নেওয়া সদস্যদের অবরোধ করে। খবর পেয়ে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা র‌্যাবের গাড়ি ভাংচুর করেন। এ ছাড়া তারা ওই সড়কে গাছ ফেলে এবং টায়ার ও কাঠ জ্বালিয়ে অবরোধ করে রাখে।”

রাত সাড়ে ১০টায় ওসি জানান, উত্তেজিত জনতা সড়কে অবস্থান করায় উভয় পাশে গাড়ি আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে কিছু গাড়ি বিকল্প রাস্তায় চলাচল করছে।

পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।