২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ঘেরের পাশে আমগাছে ঝুলছিল যুবকের লাশ

ওই যুবক কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে স্বজনরা জানান।

সাতক্ষীরায় ঘেরের পাশে আমগাছে ঝুলছিল যুবকের লাশ

নিহত যুবকের জাতীয় পরিচয়পত্রের ছবি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 07:07 PM

Updated : 28 Apr 2023, 07:07 PM

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার সীমান্ত এলাকার গয়ড়া গ্রামের মাছের ঘেরের পাশে একটি আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

ত্রিশ বছর বয়সী রঞ্জিত দলপতি ওই গ্রামের গোবিন্দ দলপতির ছেলে। মাছের জাল টানার কাজ করা ওই যুবক কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে স্বজনরা জানান। 

তার মৃত্যুর ঘটনাটিকে আত্মহত্যা বলছে পরিবার। তবে তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ বলা যাবে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।