২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে গাঁজা, হেরোইনসহ গ্রেপ্তার ১

জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

মানিকগঞ্জে গাঁজা, হেরোইনসহ গ্রেপ্তার ১

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার বুলেট।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 11:21 AM

Updated : 10 Feb 2023, 11:21 AM

মানিকগঞ্জের সিংগাইর থেকে ১২ লক্ষ টাকার মাদকসহ একজনকে আটক করা হয়েছে। যাকে মাদক কারবারি বলছে জেলা গোয়েন্দা পুলিশ। 

জেলা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার গোবিন্দল এলাকা থেকে এই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার বুলেট গোবিন্দল এলাকার মৃত তোতা দেওয়ানের ছেলে। 

ডিবি ইনচার্জ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মধ্য রাতে ডিবি পুলিশের একটি দল গোবিন্দল এলাকায় অভিযান চালিয়ে বুলেটের বসত ঘর থেকে পাঁচ কেজি গাঁজা, ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ তিন হাজার টাকা উদ্ধার করে। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। 

মাদকসহ গ্রেপ্তারের এই ঘটনায় সিংগাইর থানায় ১টি মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার বুলেটের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।