১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনায় বিস্ফোরক মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন, বলছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

পাবনার চাটমোহরে বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে চাটমোহর পৌর এলাকার একটি বাসা থেকে পাবনা গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় বলে চাটমোহর থানার ওসি মো. মঞ্জুরুল আলম জানান। 

পুলিশ জানায়, চাটমোহর থানায় করা একটি বিস্ফোরক মামলার আসামি আজিদা পারভীন পাখি (৩৫) ভাঙ্গুড়া উপজেলা মহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে সম্প্রতি তিনি ফেইসবুকে সরকারবিরোধী প্রচার চালাচ্ছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। 

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, শনিবার সকালে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।