১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হত্যা মামলা: ময়মনসিংহে জাসদ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হাসান সাগর হত্যা মামলার আসামি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 11:32 AM

Updated : 26 Aug 2026, 11:12 AM

ময়মনসিংহে অভিযান চালিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে শটগানসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

এ সময় তার ভাতিজা সৈয়দ রবিউল ইসলাম সজলকেও গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টার নগরীর মাদ্রাসা কোয়াটারের নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ওসি শফিকুল বলেন, “গোপন সংবাদে অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি শটগানও জব্দ করা হয়েছে। মিন্টু ও তার ভাতিজা সজলকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী।”

তিনি বলেন, “মিন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হাসান সাগর হত্যা মামলার আসামি। তাকে ওই হত্যা মামলায় এবং সজলকে অন্য মামলায় আদালতে তোলা হবে।”