মাহিন্দ্রা থেকে ছিটকে রাস্তায়, ট্রাক চাপায় মৃত্যু
একটি ঝুঁকিপূর্ণ মোড়ে মাহিন্দ্রা গাড়ি থেকে এই নারী যাত্রী ছিটকে পড়ে যান; তখন পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় তিনি মারা যান।
খাগড়াছড়ির মাটিরাঙায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রা থেকে রাস্তায় ছিটকে পড়া এক নারী ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন।
মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী জানান, শুক্রবার সকালে বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার মাটিরাঙার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরানবাজারের মো. রোশন আলীর মেয়ে।
ওসি মুহাম্মদ আলী বলেন, মাটিরাঙা আসার পথে বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় ঝুকিপূর্ণ মোড়ে মাহিন্দ্রা গাড়ি থেকে ছিটকে পড়েন রুমা আক্তার।
“এ সময় মাটিরাঙ্গা থেকে তবলছড়িগামী পাথর বোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।”
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাক ও মাহিন্দ্রা গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। তবে দুটি গাড়ির চালকই পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
