১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে রশি ছিড়ে ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

৭ তলা ভবনে নির্মাণ কাজ করার সময় রশি ছিড়ে মাটিতে পড়ে যান দুই শ্রমিক।

সিরাজগঞ্জে রশি ছিড়ে ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামলীপাড়া এলাকায় সাত তলা বিশিষ্ট উল্লাপাড়া প্লাজা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2025, 03:13 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের শ্যামলীপাড়া এলাকায় সাত তলা বিশিষ্ট উল্লাপাড়া প্লাজায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক ।

নিহতরা হলেন, উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।

পরিদর্শক নিয়ামুল বলেন, সন্ধ্যায় ৭ তলা ভবনে নির্মাণ কাজ করার সময় দুই শ্রমিক রশি ছিড়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়। 

গুরুতর আহত খাদেম আলীকে স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেলে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনিও মারা যায়।

পরিদর্শক নিয়ামুল আরও বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।