২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাড়িতে লেদ মেশিন বসিয়ে পিস্তল তৈরি করতেন’ যশোরের শাহাদত

ঘটনাস্থল থেকে দেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করার কথা পুলিশ জানিয়েছে।

‘বাড়িতে লেদ মেশিন বসিয়ে পিস্তল তৈরি করতেন’ যশোরের শাহাদত

যশোরে ডিবির অভিযানে গ্রেপ্তার যুকক।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2023, 05:31 PM

Updated : 28 Mar 2023, 05:31 PM

যশোর সদরে অস্ত্র তৈরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামও জব্দ করা হয়। 

সোমবার গভীর রাতে চোপদারপাড়ায় এ অভিযান চালানো হয় বলে যশোর ডিবি পুলিশের ওসি রুপণ কুমার সরকার জানান। 

গ্রেপ্তার ৪০ বছর বয়সী শাহাদত হোসেন জেলা শহরের নাজিরশংকরপুরে শাজাহান আলীর ছেলে। 

শাহাদত ‘বাড়িতে লেদ মেশিন বসিয়ে পিস্তল তৈরি করতেন’ বলে পুলিশের ভাষ্য।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ওসি রুপণ কুমার সরকার জানান, চোপদারপাড়ায় একটি বাড়িতে অস্ত্র তৈরির ওয়ার্কশপ রয়েছে, এমন গোপন খরব পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

Image

জব্দ করা অস্ত্র তৈরির সরঞ্জাম ও পিস্তল।

“অভিযান চলাকালে লেদ মেশিনে অস্ত্র তৈরির সময় শাহাদত হোসেনকে হাতনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।” 

শাহাদতের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি রুপণ কুমার।