২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

দুই শিশু মাহমুদা ও ফাতেমা বাড়ির পাশে একটি পুকুর পাড়ে বসে খেলার সময় পানিতে পড়ে যায়।

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 07:07 PM

Updated : 17 Jul 2023, 12:13 AM

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরে ডুবে আপন চাচাত দুই বোনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে বলে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান।

নিহতরা হলো- ওই গ্রামের আমরুল মিয়ার চার বছরের শিশু কন্যা ফাতেমা আক্তার ও এমরান মিয়ার সাড়ে তিন বছর বয়সী কন্যা মাহমুদা আক্তার। সম্পর্কে তারা আপন চাচাত বোন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি অজয় চন্দ্র দেব বলেন, মাহমুদা ও ফাতেমা বাড়ির পাশে একটি পুকুর পাড়ে বসে খেলা করছিল। খেলার এক পর্যায়ে তারা সবার অগোচরে পুকুরে পড়ে তলিয়ে যায়।

এর কিছুক্ষণ পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।