২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ৫ হাজার ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার

একটি ট্র্যাভেল ব্যাগের ভেতর কালো রঙের পলিথিনে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো অবস্থায় পাঁচ হাজার ইয়াবা জব্দ করা হয়।

ফেনীতে ৫ হাজার ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার

ফেনীর সদর উপজেলায় ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 09:18 PM

Updated : 06 Jul 2023, 09:18 PM

ফেনী সদরে পাঁচ হাজার ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর; এ সময় এক যুবককে গ্রেপ্তারও করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ জানান।

গ্রেপ্তার মো. নেজাম উদ্দিন (২৬) কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর কেয়ামন্যা পাড়ার বাসিন্দা।  

ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ওই এলাকার আমানত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

“এ সময় একটি ট্র্যাভেল ব্যাগের ভেতর কালো রঙের পলিথিনে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো পাঁচ হাজার ইয়াবা জব্দ এবং ঘটনাস্থল থেকে নেজামকে আটক করা হয়।”

তিনি জানান, এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। পরে তাকে ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।