২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

২০১৪ সালে দৌলতদিয়া যৌনপল্লীতে রিপনকে গুলি করে হত্যা করা হয় বলে জানান পিপি।

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 08:11 PM

Updated : 06 Aug 2023, 08:11 PM

রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার দায়ে এক ব‍্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাল পত্তনদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লার পাড়ার বাসিন্দা।

মামলা বরাত দিয়ে পিপি উজির আলী বলেন, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর ওই এলাকার মোহন মণ্ডলের ছেলে ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সাইফুল ইসলাম রিপন মণ্ডল ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।

তিনি বলেন, “ওই দিন রাত তিনটার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে তাকে গুলি করে হত্যা করা হয়।”

এ ঘটনায় নিহতের মামা খলিল মণ্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা করেন।

পিপি আরও বলেন, এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কার্য শেষে রোববার আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামি জামাল পত্তনদারকে মৃতুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করে; এ ছাড়া এ মামলা ১২ আসামিকে আদালত খালাস দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।