২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস চাপায় দুই বাইক আরোহী নিহত

গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে দুজনের মৃত্যু হয় বলে পুলিশ জানায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 11:27 PM

Updated : 28 Apr 2023, 11:53 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাইক্রোবাস চাপায় দুই বাইক আরোহী নিহত হয়েছেন। 

জেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের শ্যামলীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন: বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে শিপন (২২) এবং একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. মারুফ ওরফে ইমন (২১)। 

ওসি আকুল চন্দ্র আরও জানান, বিকালে ওই মহাসড়কের শ্যামলীঘাট এলাকায় সিলেটগামী একটি নোহা মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি বাইককে চাপা দেয়। এতে বাইক আরোহী দুই যুবক গুরুতর আহত হন। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই যুবককে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। 

এ ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনী  ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি আকুল চন্দ্র বিশ্বাস।