মাদারীপুরে খালে ডুবে শিশুর মৃত্যু
বাড়ির পাশে খাল পাড়ে খেলা করার সময় সবার অজান্তে পানিতে পড়ে যায় বিহান।
মাদারীপুরের কালকিনি উপজেলায় খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামে এ ঘটনা ঘটে বলে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান।
নিহত দুই বছর বয়সি বিহান মিত্র একই গ্রামের নেপাল মিত্রের ছেলে।
পরিবারের বরাতে ওসি নাজমুল বলেন, দুপুরে বিহান বাড়ির পাশে খালের পাড়ে খেলা করছিল। এ সময় পরিবারের সবার অজান্তে সে খালে পড়ে পানিতে ডুবে যায়।
খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে খাল থেকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন বলে তিনি জানান।
শিশু মৃত্যুর ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন ওসি নাজমুল।
