২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের আমবাগান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

যশোরের আমবাগান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের শার্শায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 01:52 PM

Updated : 03 Nov 2022, 01:52 PM

যশোরের শার্শায় একটি আম বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শার্শা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এস এম আকিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার বেড়ী নারায়ণপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।  

নিহত মনির হোসেন (৪৫) উপজেলার ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক। 

আকিকুল ইসলাম বলেন, নারায়ণপুর গ্রামের একটি আম বাগানে মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন‍্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এটি হত্যা না আত্নহত্যা সেটা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।