১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেট সীমান্তে ‘গুলিতে নিহত’ ২ বাংলাদেশির লাশ হস্তান্তর

রোববার সীমান্ত এলাকায় দুজনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:40 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ‘গুলিতে নিহত’ দুই বাংলাদেশির লাশ হন্তান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর মরদেহ হন্তান্তর করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।  

নিহতরা হলেন- উপজেলার কালাইরাগের প্রয়াত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) এবং একই এলাকার প্রয়াত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (২৫)।

রোববার বিকালে সীমান্ত এলাকায় দুজনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবিকে জানানো হয়। 

উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, তারা মাঝে মধ্যে লাকড়ি ও কাঁঠাল আনতে ওপারে যেতেন। গতকালও কয়েকজন মিলে গিয়েছিলেন। দুজন নিহত হয়েছেন। 

“সন্ধ্যার দিকে লাশ হস্তান্তর করা হয়েছে”, বলেন ইউপি চেয়ারম্যান।  

আরও পড়ুন:

সিলেট সীমান্তে 'গুলিতে নিহত২ বাংলাদেশি