নীলফামারীতে বিজয় দিবসে বর্ণিল আয়োজন
নীলফামারীতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের নানা আয়োজনের সূচনা করা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
