২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হয়েছেন চালক শান্ত।

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 03:46 PM

Updated : 10 Feb 2023, 03:46 PM

জয়পুরহাটের কালাই পৌরশহরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক ।

শুক্রবার বেলা ১২টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালাই থানার ওসি এসএম মঈনুদ্দিন।

নিহত পথচারী নজরুল ইসলাম (৭০) উপজেলার হাজিপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে। আহত মোটরসাইকেল চালক শান্ত ইসলাম (২০) জেলার আক্কেলপুর উপজেলার ভান্ডারিপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মঈনুদ্দিন জানান, শান্ত মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে হাজিপাড়া মোড়ে তার মোটরসাইকেলটি রাস্তা পার হতে যাওয়া বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান।

এ সময় শান্ত মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপরে পরে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন বলে জানান ওসি।