২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বজ্রপাতে কিশোর নিহত

মাগরিবের নামাজে বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় বজ্রপাতে ফাহিমের মৃত্যু হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 12:33 AM

Updated : 07 Jun 2023, 12:33 AM

সিলেটের কানাইঘাটে বজ্রপাতে এক কিশোর নিহত ও একজন আহত হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর (পাঁচঘরি) গ্রামে এই ঘটনাটি ঘটে বলে কানাইঘাট থানার ওসি মো. গোলাম দস্তগীর আহমেদ জানান। 

নিহত কিশোরের নাম ফাহিম আহমদ (১২)। আহত আল আমিনকে (১৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।' 

ওসি গোলাম দস্তগীর বলেন, বজ্রপাতের পর ফাহিম আহমদ ও আল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

“হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ফাহিম আহমদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

নিহত ফাহিম আহমদের মামা কানাইঘাট বাজারের ব্যবসায়ী হোসেন আহমদ জানান, 'মাগরিবের নামাজে বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় বজ্রপাতে ফাহিমের মৃত্যু হয়।