২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলেঙ্গা পৌরসভার মেয়র আওয়ামী লীগের

ঘাটাইলের সাগরদীঘি ও নাগরপুরের ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এলেঙ্গা পৌরসভার মেয়র আওয়ামী লীগের

নুর এ আলম সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2023, 12:00 AM

Updated : 17 Mar 2023, 03:40 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। 

তবে ঘাটাইলের সাগরদীঘি ও নাগরপুরের ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। 

জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার এলেঙ্গা পৌরসভা ও ওই দুই ইউনিয়ন পরিষদে ইলেকট্রিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ হয়।

এলেঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নুর এ আলম সিদ্দিকী নৌকা প্রতীকে ১৩ হাজার ৬১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাফী খান জগ প্রতীকে পেয়েছেন আট হাজার ৮০৫ ভোট। 

শাফী খান উপজেলা বিএনপির সদস্য। দল নির্বাচনে অংশ না নিলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। 

Image

মো. আবুবকর ছিদ্দিক

এদিকে, ঘাটাইলের সাগরদিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুল্লাহ বাহার মোটরসাইকেল প্রতীকে চার হাজার ৪১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল ইসলাম চশমা প্রতীকে তিন হাজার ৪৮০ ভোট পেয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেকমত সিকদার তিন হাজার ৪৪৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। 

নাগরপুরের ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আবুবকর ছিদ্দিক আনারস প্রতীক নিয়ে পাঁচ হাজার ৯৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার নৌকা প্রতীকে তিন হাজার ৯৯৬ ভোট পেয়েছেন।

Image

মো. হাবিবুল্লাহ বাহার

গত বছরের [২০২২ খ্রি.] ১৮ নভেম্বর ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আ. কুদ্দুস মিয়া মারা গেলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।