০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু

03 Nov 2026, 03:59 PM

সংক্ষেপ

  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন লাখো ভোটার। এ নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হবে, ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি দুই বছরে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।

  • কংগ্রেসের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের সবগুলোতে, সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে এবং অঙ্গরাজ্য পর্যায়ের বিভিন্ন পদে ভোট হচ্ছে। এসব পদের মধ্যে গভর্নরও রয়েছেন।

  • বর্তমানে কংগ্রেসের দুই কক্ষই নিয়ন্ত্রণ করছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটরা পর্যাপ্ত আসনে জয়ী হয়ে দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চাইছেন।

  • কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পারলে ট্রাম্পের বিভিন্ন পরিকল্পনা আটকে দেওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবেন ডেমোক্র্যাটরা। একই সঙ্গে প্রেসিডেন্ট ও তার প্রশাসনের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করার সুযোগও পাবে দলটি।

  • যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৫টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টা) ভোটগ্রহণ শুরু হয়েছে।

03 Nov 2026, 04:40 PM

কংগ্রেসের কোন নির্বাচন কখন হয়

যুক্তরাষ্ট্রের জাতীয় আইনসভা ‘কংগ্রেস’র কক্ষ দুটি। নিম্নকক্ষ হল ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’ বা প্রতিনিধি পরিষদ; আর উচ্চকক্ষ হলো সেনেট।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয় প্রতি চার বছর পরপর। আর কংগ্রেসের নির্বাচন হয় প্রতি দুই বছর অন্তর। প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর, অর্থাৎ তার চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে যে নির্বাচন হয়, সেটিই ‘মিডটার্ম ইলেকশন’ বা মধ্যবর্তী নির্বাচন নামে পরিচিত।

প্রতিনিধি পরিষদের সদস্যদের মেয়াদ দুই বছর। ফলে প্রেসিডেন্ট নির্বাচনের বছর এবং তার দুই বছর পর, অর্থাৎ দুই বছর পর পরই প্রতিনিধি পরিষদের সব আসন ফাঁকা হয়ে যায়।

আর উচ্চকক্ষ সেনেটের সদস্যদের মেয়াদ থাকে ছয় বছর। তবে সব সেনেটরের মেয়াদ একসঙ্গে শেষ হয় না। প্রতি দুই বছর পরপর সেনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসন ফাঁকা হয়। ফলে সেখানেও দুই বছর পর পর নির্বাচন হয়।

Image

03 Nov 2026, 04:39 PM

এ নির্বাচনের উদ্দেশ্য কী?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চার বছরের যাত্রার মাঝপথে ৩ নভেম্বর হচ্ছে দেশটির মধ্যবর্তী নির্বাচন।

এতে দেশটির আইনসভা ‘কংগ্রেস’র নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতেই ভোট হবে। আর উচ্চকক্ষ সেনেটের ১০০টি আসনের মধ্যে ভোট হবে ৩৫টিতে।

এর মধ্যে ৩৩টি নিয়মিত নির্বাচন এবং ফ্লোরিডা ও ওহাইওতে দুটি ‘বিশেষ নির্বাচন’। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ছেড়ে যাওয়া আসন পূরণে হচ্ছে এ ‘বিশেষ নির্বাচন’।

সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১ আসন। সমান সমান হলে ভাইস প্রেসিডেন্ট ভোট দেবেন। সেক্ষেত্রে এগিয়ে যাবে রিপাবলিকানরা।

মধ্যবর্তী নির্বাচনের মূল্য উদ্দেশ্য—কংগ্রেসের প্রতিনিধিত্ব নতুন করে নির্ধারণ করা। এর রাজনৈতিক গুরুত্ব অনেক। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তার ওপর নির্ভর করে প্রেসিডেন্টের খবরদারির সুযোগ।

এ কারণে মধ্যবর্তী নির্বাচনকে অনেক সময় ক্ষমতাসীন প্রেসিডেন্টের কাজের মূল্যায়ন বা তার প্রতি ভোটারদের সমর্থন যাচাইয়ের নির্বাচন হিসেবেও দেখা হয়। অতীতের নির্বাচনগুলোতেও প্রেসিডেন্টের দলের জন্য এ ভোট কঠিন হয়ে উঠেছে।

03 Nov 2026, 04:14 PM

ভারমন্টে ভোটগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টে স্থানীয় সময় সকাল ৫টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে অঙ্গরাজ্যটির অন্তত ৩০ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন।

এক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের আরও কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হবে। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া ও মেইন।

03 Nov 2026, 04:06 PM

কী হবে এই নির্বাচনে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চার বছরের যাত্রার মাঝপথে ৩ নভেম্বর হচ্ছে দেশটির মধ্যবর্তী নির্বাচন।

এতে দেশটির আইনসভা ‘কংগ্রেস’র নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতেই ভোট হবে। আর উচ্চকক্ষ সেনেটের ১০০টি আসনের মধ্যে ভোট হবে ৩৫টিতে।

এর মধ্যে ৩৩টি নিয়মিত নির্বাচন এবং ফ্লোরিডা ও ওহাইওতে দুটি ‘বিশেষ নির্বাচন’। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ছেড়ে যাওয়া আসন পূরণে হচ্ছে এ ‘বিশেষ নির্বাচন’।

Image

সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১ আসন। সমান সমান হলে ভাইস প্রেসিডেন্ট ভোট দেবেন। সেক্ষেত্রে এগিয়ে যাবে রিপাবলিকানরা।

মধ্যবর্তী নির্বাচনের মূল্য উদ্দেশ্য—কংগ্রেসের প্রতিনিধিত্ব নতুন করে নির্ধারণ করা। এর রাজনৈতিক গুরুত্ব অনেক। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তার ওপর নির্ভর করে প্রেসিডেন্টের খবরদারির সুযোগ।

এ কারণে মধ্যবর্তী নির্বাচনকে অনেক সময় ক্ষমতাসীন প্রেসিডেন্টের কাজের মূল্যায়ন বা তার প্রতি ভোটারদের সমর্থন যাচাইয়ের নির্বাচন হিসেবেও দেখা হয়। অতীতের নির্বাচনগুলোতেও প্রেসিডেন্টের দলের জন্য এ ভোট কঠিন হয়ে উঠেছে।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টড বেল্টের তথ্যের বরাতে আল জাজিরা লিখেছে, ১৯৪৬ সালের পর থেকে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল প্রতিনিধি পরিষদে গড়ে ২৬ দশমিক ৫টি আসন হারিয়েছে।

তবে এই নির্বাচনে কেবল প্রেসিডেন্টের জনপ্রিয়তা নয়; অর্থনীতি, জীবনযাত্রার ব্যয়, অভিবাসননীতি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি নিয়ন্ত্রণের মতো বিষয়ও ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

03 Nov 2026, 04:05 PM

লাইভ শুরু

আর কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে হাসি ফুটবে কাদের মুখে? সেই প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বিডিনিউজ টোয়েন্টিফোরের লাইভ ব্লগে। সঙ্গে আছি জাহিদুল কবির ও রোকন রাকিব।