২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাসচাপায় ৭ মৃত্যু: চালকের আত্মসমর্পণ

শনিবার রাতে বাসচালক মিজানুর রহমান বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে যশোর কোতয়ালি থানায় এসে ধরা দেন।

যশোরে বাসচাপায় ৭ মৃত্যু: চালকের আত্মসমর্পণ

মিজানুর রহমান

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 01:33 AM

Updated : 09 Jul 2023, 01:33 AM

যশোরে বাসে পিষ্ট হয়ে ইজিবাইকের সাত আরোহীর মৃত্যুর ঘটনায় বাসটির চালক থানায় গিয়ে ধরা দিয়েছেন।

মিজানুর রহমান নামের এই বাস চালকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, শনিবার রাত ৮টার দিকে মিজানুর রহমান বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে যশোর কোতয়ালি থানায় আসেন। পরে তার কাছে [অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন] আত্মসমর্পণ করেন।

এ সময় খাজুরা বাস মালিক সমিতির সভাপতি তারেক হোসেন, পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু ও সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু উপস্থিত ছিলেন। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় যশোর সদরের লেবুতলায় বাসে পিষ্ট হয়ে ৭ ইজিবাইক আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন একই পরিবারের। তাদের মধ্যে তিনজন শিশু ও দুইজন নারী।

আরও পড়ুন

পুরনো খবর:

যশোরে বাসের নিচে ইজিবাইক, নিহত ৭