ঠাকুরগাঁওয়ে ‘ট্রেনের ছাদ থেকে পড়ে’ যুবকের মৃত্যু
“কাওসার টিকিট না কেটে ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন।”
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় চলন্ত ‘ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে’ এক যুবক নিহত হয়েছেন।
বুধবার উপজেলার ভোমরাদহ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সোহরাব আলী সুজন জানান।
নিহত ২৭ বছর বয়সি কাওসার উপজেলার খামার সেনুয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
সহকারী মাস্টার সুজন বলেন, মঙ্গলবার দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ‘পঞ্চগড় এক্সপ্রেস’। পথে ভোমরাদহ স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদ থেকে নিচে লাফ দেন কাওসার।
এ সময় রেল লাইনের পাশে গাছের ডালে সঙ্গে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই কাওসার মারা যান বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “টিকিট না নিয়ে কাওসার ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। ভোমরাদহে পৌঁছালে তিনি ছাদ থেকে লাফ দেন। এতে অসাবধানতা বসত মাথায় আঘাতে পেয়ে তিনি মারা যান।”
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সহকারী স্টেশনের মাস্টার সুজন।
