১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামালপুরের সাবেক এমপি আজাদ ৬ দিনের রিমান্ডে

“আবুল কালাম আজাদের বিরুদ্ধে সদর থানায় দুটি নাশকতা পরিকল্পনার মামলা হয়।”

জামালপুরের সাবেক এমপি আজাদ ৬ দিনের রিমান্ডে
জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2025, 05:07 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলাসহ নাশকতার দুটি মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে জামালপুরের বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আনিছুজ্জামান জানান। 

আবুল কালাম আজাদ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বায়ক এবং জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।

আইনজীবী আনিছুজ্জামান বলেন, “নাশকতা পরিকল্পনায় সদর থানায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এসব মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। 

“আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে প্রত্যেক মামলায় তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।” 

২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা ও চলতি বছরের ৩ অগাস্ট ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনাকারী হিসেবে নাশকতার দুটি মামলায় আবুল কালাম আজাদকে আসামি করা হয়। 

গত বছরের ৪ ডিসেম্বর এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আবুল কালাম আজাদকে।

আরও পড়ুন:

ছাত্র আন্দোলনে হামলাজামালপুরের সাবেক এমপি আজাদ কারাগারে