২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

আনুমানিক ৩৫ বছরের ওই ব্যক্তির পরনে ছিল কালো নীল রঙের লুঙ্গি, হালকা বেগুনী রঙের ফুল হাতা শার্ট।

নাটোরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

নাটোর-বগুড়া মহাসড়কের পাশের খাদের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 01:54 PM

Updated : 22 Oct 2023, 01:54 PM

নাটোরের সিংড়া উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে সিংড়ার জামতলী নাটোর-বগুড়া মহাসড়কের পাশের খাদের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম।

আনুমানিক ৩৫ বছরের ওই ব্যক্তির পরনে ছিল কালো নীল রঙের লুঙ্গি, হালকা বেগুনী রঙের ফুল হাতা শার্ট। শার্টের পকেটে কালো টুপি ও পাশে লাল রঙয়ের একটি গামছা পড়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পরিদর্শক রফিকুল বলেন, সকালে মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখের ডান দিকে ছিল ছোপ ছোপ রক্তের দাগ।

লাশটির পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ। বিষয়টি তদন্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।