২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চার মাংস ব্যবসায়ীকে অর্থদণ্ড

মূল্যতালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ না দেওয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ফরিদপুরে চার মাংস ব্যবসায়ীকে অর্থদণ্ড

ফরিদপুরে শহরের বিভিন্ন বাজার ও মুরগির ফার্মে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2023, 05:14 PM

Updated : 24 Mar 2023, 05:14 PM

রমজানে মাংসসহ বিভিন্ন খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ফরিদপুর শহরের বিভিন্ন বাজার ও মুরগির ফার্মে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মূল্যতালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ না দেওয়ায় চার ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার শহরের পূর্বখাবাসপুর, চুনাঘাটা বেড়িবাঁধ বাজার, খান এগ্রো এবং নাইম এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। 

তিনি জানান, অভিযানের পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রির জন্য জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। রমজান উপলক্ষে মাংসের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। 

জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক এবং জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।