২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাকচাপায় ভ্যান চালকসহ ২ প্রাণহানি

নড়াইলের লোহাগড়া থেকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারে যাওয়ার সময় ভ্যানটিকে চাপা দেয় বালুবাহী একটি ট্রাক।

গোপালগঞ্জে ট্রাকচাপায় ভ্যান চালকসহ ২ প্রাণহানি

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যান চালকের মরদেহ ঘিরে রয়েছেন স্থানীয়রা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2023, 07:21 PM

Updated : 20 Mar 2023, 07:21 PM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন ভ্যানের এক আরোহী।

সোমবার বিকালে কালনা-ভাটিয়াপাড়া সড়কের বরাশুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার এসআই দেওয়ান সাদেকুল ইসলাম।

নিহতারা হলেন- চরকরফা গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে ভ্যানচালক ইকরাম শেখ (৫৫) এবং শংকরপাশা গ্রামের খোরশেদ সরদারের ছেলে আহাদ সরদার (৪৫)।

এসআই দেওয়ান সাদেকুল ইসলাম জানান, নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারে যাওয়ার সময় বালুবাহী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়।

“এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ইকরাম শেখ মারা যান। গুরুতর আহত ভ্যানের দুই যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক আহাদকে মৃত ঘোষণা করেন।”

খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান এসআই দেওয়ান।