১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে মিছিল শেষে ফেরার পথে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

“তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে৷ যাচাই-বাছাই শেষে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে৷”

নারায়ণগঞ্জে মিছিল শেষে ফেরার পথে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 12:04 AM

Updated : 31 Aug 2023, 12:04 AM

বিএনপির মিছিল থেকে ফেরার পথে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার বিকালে ফতুল্লার ভূঁইগড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম৷

আটক নেতার নাম মাহবুবুর রহমান। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

রফিকুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সাইনবোর্ড এলাকায় মিছিল করে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷ মিছিল শেষে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে মাহবুবুরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ৷”

এ বিষয়ে জানতে চাইলে ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাহবুবুর রহমান ডিবি হেফাজতে আছেন৷

“তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে৷ যাচাই-বাছাই শেষে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে৷”

আরও পড়ুন:

পুরানো খবর:

নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিতে পদবঞ্চিত নেতার অনুসারীদের হামলা, আহত ১৫