২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

সীমানা প্রাচীর তৈরির সময় রড লাগাতে গেলে সেটি উপরের বিদ্যুতের তারে স্পর্শ করে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 12:57 PM

Updated : 15 Oct 2023, 05:51 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান।

নিহতরা হলেন- উপজোলার সদর ইউনিয়নের নিজসরাইল গ্রামের লোকমান মিয়া (২৯) ও আমজাদ (১৮) এবং জিলুকদার পাড়া গ্রামের শরীফ (১৫)।

পুলিশ জানায়, তিন শ্রমিক তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীর তৈরির কাজ করছিলেন। এ সময় রড লাগাতে গেলে সেটি উপরের বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:ফেসবুক লিংক]