২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পথচারীকে চাপা দিয়ে বাস খাদে

অসুস্থ স্ত্রীকে নিয়ে গকুল ডাক্তার দেখাতে জেলা শহরে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।

মানিকগঞ্জে পথচারীকে চাপা দিয়ে বাস খাদে

মানিকগঞ্জের সাটুরিয়ায় পথচারীকে চাপা দিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 06:30 PM

Updated : 15 Jan 2024, 06:30 PM

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক পথচারীকে চাপা দিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এতে পথচারী মারা গেলেও যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার নয়াডিঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোলাড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দ বসু।

নিহত গকুল মনিদাস (৩৩) উপজেলার ধানকোড়া ইউনিয়নের উত্তর খল্লী এলাকার ক্ষিতিশ মনিদাসের ছেলে। তিনি সাভারের বেসরকারি বিশমাইল এলাইন্সগ্রুপের প্রডাকশন অফিসার ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি সুখেন্দ বলেন, অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য মানিকগঞ্জ যাচ্ছিলেন গকুল মনিদাস। পথে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় যাত্রীসেবা পরিবহনের একটি বাস পেছন থেকে গকুলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়; এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

ওসি সুখেন্দ আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার পরপর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।