২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে অস্ত্র, মাদকসহ পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার সাইফুলকে লালমনিরহাট আদালতে সোর্পদ করা হয়েছে।

লালমনিরহাটে অস্ত্র, মাদকসহ পলাতক আসামি গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার সাইফুল ইসলাম।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2023, 04:25 PM

Updated : 05 May 2023, 04:25 PM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদকসহ একাধিক মামলার পলাতক এক আসামিকে বিদেশি পিস্তল, গুলি, মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে নওদাবাস ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি শাহা আলম।

গ্রেপ্তার সাইফুল ইসলাম (২৮) উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আব্দুল গফুরের ছেলে।

ওসি শাহা আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভোরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ‘মাদক ব্যবসায়ী’ সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি বুলেট, একটি ম্যাগজিন ও ১৭৪টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এএসপি (বি সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস বলেন, গ্রেপ্তার সাইফুলের নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন। তাকে লালমনিরহাট আদালতে সোর্পদ করা হয়েছে।