২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পাহাড়ে প্রবারণা পূর্ণিমায় প্রার্থনা

পার্বত্য জেলা রাঙামাটির ও খাগড়াছড়ির বিভিন্ন বিহারে আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে। যাকে ‘আশ্বিনী পূর্ণিমা’ও বলা হয়। ধর্ম মতে, বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ি পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই তিন মাস বর্ষাব্রত পালন করেন। আর এই বর্ষাব্রত পালন শেষে আশ্বিনী পূর্ণিমা তিথিতে তারা প্রবারণা করেন। এদিন ভিক্ষু ও পূর্ণার্থীরা তাদের অতীতের ভুল-ভ্রান্তির জন্য একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করেন। শনিবার সকাল থেকেই বিহারে পঞ্চশীল গ্রহণ, প্রার্থনা, বুদ্ধ সংগীত, মোমবাতি ও প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর অষ্টপরিষ্কার দান, অষ্টশীল গ্রহণ, বুদ্ধ পূজা প্রভৃতি আচার শেষে দেব-মানবের তথা সব প্রাণীর হিতার্থে ধর্মদেশনা দেওয়া হয়।

রাঙামাটি প্রতিনিধি

ও খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 08:09 PM

Updated : 01 Feb 2024, 08:03 PM

Image

অতীতের ভুল-ভ্রান্তির জন্য প্রার্থনা করতে বিহারে জড়ো হন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

Image

বৌদ্ধ ভিক্ষুরা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চিমিতং পূজা উৎসর্গ ও ক্ষমা প্রার্থনা করেন।

Image

প্রার্থনা করছেন কয়েকজন বৌদ্ধ ভিক্ষু।

Image

খাগড়াছড়ি সদরের ধর্মপুর এলাকার আর্য বনবিহারে প্রবারণা পূর্ণিমা উলক্ষে হাজার হাজার বৌদ্ধ ধর্মাম্বলী একত্রিত হন।

Image

প্রার্থনা করছেন পূর্ণার্থীরা।

Image

আর্য বনবিহারের ভেতরে বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশে টাকা ও নানাবিধ দান উৎসর্গ সংগ্রহ করার জন্য বৌদ্ধ নারীরা বসে আছেন।

Image

বাদ্য-বাজনা নিয়ে বিহারে প্রবেশ করছেন মানুষজন।

Image

আর্য বনবিহার।

Image

উৎসর্গ ও ক্ষমা প্রার্থনার জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারে প্রবেশ করছেন।