উৎসবের ফানুসে আলোকিত চট্টগ্রামের আকাশ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ‘চট্টগ্রাম বৌদ্ধ বিহার’ এর উদ্যোগে নগরীর নন্দনকানন এলাকায় ফানুস উৎসবের আয়োজন করা হয়। ঢাক-ঢোল বাজিয়ে এতে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ; তরুণদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। নানা রঙের ফানুসের আলোয় বর্ণিল হয়ে উঠে চট্টগ্রামের আকাশ।