০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

রংপুরে কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

ফ্ল্যাটে ১৫ দশমিক এক কেজি ওজনের বিষ্ণুমূর্তি ও ছয় দশমিক আট কেজি ওজনের চারটি পাথরের খণ্ড পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 08:15 PM

Updated : 01 Oct 2026, 08:15 PM

রংপুর নগরীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি ও চারটি পাথরের খণ্ড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তাররা হলেন- নগরীর গুপ্তপাড়ার মিজান (৪২), হারাগাছ থানার নয়াবাজার গ্রামের মোজাফ্ফর হোসেন (৩৭) এবং কাউনিয়া থানার সোনাতন সিদ্দিক বাজার গ্রামের মাজেদুল ইসলাম (২৯)।

এসআরবি জানায়, বুধবার রাতে দক্ষিণ গুপ্তপাড়ার এ কে এম হুমায়ুন কবিরের চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৫ দশমিক এক কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি ও ছয় দশমিক আট কেজি ওজনের চারটি পাথরের খণ্ড উদ্ধার করা হয়।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার করা মূর্তি, পাথরের খণ্ড ও অন্যান্য আলামত থানায় দেওয়া হয়েছে।