রংপুরে ১৭শ ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার
ওসি বলেন, উদ্ধার করা মাদকের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে।
রংপুর নগরীতে অভিযান চালিয়ে ১ হাজার ৭৩৩ ইয়াবাসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রংপুর নগরীর লালবাগ রেল বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম।
গ্রেপ্তার ২০ বছর বয়সি ওই তরুণী স্থানীয় একটি কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী।
ওসি রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে মাদক কেনাবেচা ও সরবরাহ করা হচ্ছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে তরুণীকে আটক করা হয়। তার কাছ থেকে ১২টি প্যাকেটে রাখা ১৭৩৩টি ইয়াবা জব্দ করা হয়।
ওসি বলেন, উদ্ধার করা মাদকের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে গ্রেপ্তার তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
এ ঘটনায় তাজহাট থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
