১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় যুবক হত্যায় বাবা ও ২ ছেলে গ্রেপ্তার

১২ জানুয়ারি পাওনা টাকা চাওয়ায় মিরপুর উপজেলার আল আমিনকে হত্যা করা হয়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যুবক হত্যা মামলায় বাবা ও দুই ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।   

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার কুমারখালী ও খোকসা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মিরপুর উপজেলার পশ্চিম রানাখড়িয়া গ্রামের মো. আশাদুল ইসলাম (৫০), তার ছেলে মো. আকুল (২০) ও মো. আকাশ (২২)।

র‌্যাব বিজ্ঞপ্তিতে জানায়, পশ্চিম রানাখড়িয়া গ্রামের বাসিন্দা আল আমিন (২৫) আসামিদের কাছে বাকিতে মাংস বিক্রির টাকা চান। এ নিয়ে ১২ জানুয়ারি রাতে আশাদুলের বাড়ির সামনে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। অস্ত্রের আঘাতে আল আমিন গুরুতর আহত হয়ে মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করে। তখন আসামিরা আত্মগোপনে চলে যায়। 

র‌্যাব কর্মকর্তা জানান, আসামিদের মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।