২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে আলু বোঝাই অটোভ্যানকে বাসের চাপায় নিহত ১

যাত্রীদের রাস্তার মাঝে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান বাসটির চালক।

জয়পুরহাটে আলু বোঝাই অটোভ্যানকে বাসের চাপায় নিহত ১

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল,

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2023, 02:19 PM

Updated : 24 Feb 2023, 02:19 PM

জয়পুরহাটে সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানকে একটি বাস চাপা দিলে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোভ্যানটির চালক।  

শুক্রবার সকালে উপজেলার পুরানাপৈল এলাকার গতনশহর মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম। 

নিহত ফারুক হোসেন (৩৫) পাঁচবিবি উপজেলার আটাপুর গলাকাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। আহত অটোভ্যান চালক বাবু হোসেন (৩২) একই এলাকার মৃত কোবাত আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি জানান, শ্যামলী পরিবহনের দূর পাল্লার বাসটি জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল। পথে গতনশহর এলাকায় বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই অটোভ্যানটিকে চাপা দেয় বাসটি। এতে অটোভ্যান চালকের ভাতিজা ফারুক হোসেন ঘটনাস্থলে মারা যায়। 

গুরুতর আহত অটোভ্যান চালককে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি সিরাজুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় বাসটির চালক যাত্রীদের রাস্তার মাঝে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান। চালক ও বাসটিকে আটকের চেষ্টা চলছে।