২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় ইউটার্ন নেওয়া বাসে ধাক্কা দিয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

ভালুকায় ইউটার্ন নেওয়া বাসে ধাক্কা দিয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 11:14 AM

Updated : 29 Apr 2023, 11:14 AM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইউটার্ন নেওয়া বাসে ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক জন। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবার শিল্পপুলিশ কার্যালয় এলাকায় এই দুর্ঘটনা ঘটার কথা জানিয়েছেন ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ। 

নিহতরা হলেন, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে মানিক (৩০) একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে দিলীপ। 

ওসি রিয়াদ বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাস ভরাডোবার শিল্পপুলিশ কার্যালয় এলাকায় এসে আবারও ময়মনসিংহে যাওয়ার জন্য ইউটার্ন নিচ্ছিল। 

“এ সময় ময়মনসিংহগামী একটি দ্রুত গতির মোটরসাইকেল এসে বাসটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।” 

“স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।” 

ওসি রিয়াদ মাহমুদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।