জার্মানির সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ পতাকা বানালেন মাগুরার আমজাদ
মাগুরার সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন পরিষদের নিশ্চিন্তপুর গ্রামের ৭০ বছর বয়সী আমজাদ হোসেন এবার তৈরি করেছেন সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা। নিশ্চিন্তপুর স্কুল মাঠে শুক্রবার এ পতাকা প্রদর্শন করে এটিকে বিশ্বের ‘সবচেয়ে বড়’ পতাকা বলে দাবি করেন তিনি। জার্মানি থেকে আনা ওষুধে দুরারোগ্য রোগ থেকে মুক্ত হওয়ার পর থেকে মাগুরার আমজাদ হোসেন জার্মান ফুটবলের সমর্থক হয়ে ওঠেন।
