১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের

তিনজন একই মোটরসাইকেলে যাচ্ছিলেন।

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের

জীবননগর উপজেলার উথলী-বেগমপুর সড়কের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 04:54 PM

Updated : 21 Dec 2023, 04:54 PM

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার উথলী-বেগমপুর সড়কের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে বলে জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান।

নিহত সেলিম উদ্দীন (২৫) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কোমরপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, তিনজন একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তিনজনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।

আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে পাঠানো হয়েছে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]