১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পটুয়াখালীতে সড়কের পাশে খণ্ডিত হাত-দুই পা, বাকি অংশ খুঁজছে পুলিশ

অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন বাম হাত ও পাশে বস্তায় বাঁধা দুই পা উদ্ধার করেছে পুলিশ।

পটুয়াখালীতে সড়কের পাশে খণ্ডিত হাত-দুই পা, বাকি অংশ খুঁজছে পুলিশ

পটুয়াখালীর বাউফল থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 08:36 PM

Updated : 12 Nov 2026, 08:36 PM

পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত একটি হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রাম থেকে এসব উদ্ধার করা হয় বলে বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর দিকের সড়কের পাশে কাটা হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন বাম হাত ও একটু দুরে বস্তায় বাঁধা দুই পা উদ্ধার করে। কীভাবে এবং কারা মানুষের হাত ও দুই পা এখানে ফেলে গেছে, তা নিয়ে তদন্ত চলছে। সেই সঙ্গে বাকি অংশ খুঁজছে পুলিশ।

ওসি সিরাজুল বলেন, শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মাথা ও হাত-পা বিহীন লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখার কথা বলেছেন তিনি।