১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৪ প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা

আমদানিকারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

চাঁদপুরে ৪ প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরে অভিযান চালিয়ে চার প্রসাধনী সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 06:02 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

চাঁদপুরে চার প্রসাধনী সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে শহরের চিত্রলেখার মোড় ও কালিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান। 

তিনি বলেন, জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স ওই সব এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি কসমেটিকসে আমদানিকারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় সোশ্যাল বাজার মালিককে পাঁচ হাজার, কসমেটিকস ওয়ার্ল্ড মালিককে পাঁচ হাজার, বিউটি শপ কসমেটিকস মালিককে তিন হাজার এবং রেড রোজ কসমেটিকস মালিককে পাঁচ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।”

তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেছে। 

এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণের এই কর্মকর্তা। 

অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল উপস্থিত ছিল।