২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাক চাপায় ছাত্রদল নেতাসহ ২ বাইক আরোহী নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলটি পড়ে যায়।

ময়মনসিংহে ট্রাক চাপায় ছাত্রদল নেতাসহ ২ বাইক আরোহী নিহত

ইলিয়াস সানি ইউসুফ (বামে) এবং আলমগীর

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 09:29 PM

Updated : 09 Nov 2022, 09:36 PM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় ছাত্রদল নেতাসহ দুই বাইক আরোহী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈশ্বরগঞ্জ থানার ওসি শেখ মোস্তাছিনুর রহমান জানান।

নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও চর হোসেনপুর গ্রামের শহীদুল্লার ছেলে ইলিয়াস সানি ইউসুফ (৩০) এবং একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে আলমগীর (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ইউসুফ, আলমগীর ও নাঈম নামের আরেক যুবক মোটরসাইকেলে উপজেলার মাইজবাগের দিকে যাচ্ছিলেন। হারুয়া স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা কিশোরগঞ্জগামী অপর একটি ট্রাক তাদের চাপা দিলে ইউসুফ ও আলমগীর ঘটনাস্থলেই মারা যান।

ওসি শেখ মোস্তাছিনুর রহমান বলেন, “স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পালিয়ে যাওয়ায় ট্রাকটি শনাক্ত করা যায়নি।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।