০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, গ্রেপ্তার যুবলীগ নেতা

পুলিশের ভাষ্য, মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে।

‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, গ্রেপ্তার যুবলীগ নেতা
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 12:42 AM

Updated : 19 Sep 2026, 02:26 PM

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার ‘ভট্ট কুঠির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম।

ইমন ভট্ট দুঃখ হরণ ভট্রের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি। পরে তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

তার ভাই মিথুন ভট্ট নোয়াখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

পরিবারের এক সদস্য বলেন, ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন ভট্ট আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সকালে দুই বছর পর অসুস্থ শিশুকন্যাকে দেখতে তিনি বাসায় আসেন। রাতে তাকে গ্রেপ্তার করা হয়।   

পুলিশ জানায়, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। 

সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ছাড়া ইমনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।